×
Logo

অর্থনীতি

হজের নিবন্ধনের অর্থ জমা দিতে শুক্র ও শনিবার ব্যাংক খোলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

হজের নিবন্ধনের অর্থ জমা দিতে শুক্র ও শনিবার ব্যাংক খোলা

২০২৭ সালের হজের প্রাক্–নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখা হবে। 

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছুটির দিনে, হজের অর্থ গ্রহণকারী ব্যাংক শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। 

এ ছাড়া ব্যাংকিং লেনদেনের নির্দিষ্ট সময়ের পর যতক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রহীতা উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাদের অর্থ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

/এএন

Logo