×
Logo

অর্থনীতি

মুদ্রাবাজারে বেড়েছে ডলারের দর, কমল ইউরো ও পাউন্ডের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম

মুদ্রাবাজারে বেড়েছে ডলারের দর, কমল ইউরো ও পাউন্ডের দাম

বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য সংকটসহ নানা আন্তর্জাতিক কারণে দেশের মুদ্রাবাজারে কয়েক মাস ধরে বিদেশি মুদ্রার দরে ওঠানামা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবস দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাজারে ডলারের গড় দাম দাঁড়িয়েছে ১২৩ টাকা ২২ পয়সা। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলারের ক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ১২৩ টাকা ১৫ পয়সা এবং বিক্রয়মূল্য ১২৩ টাকা ২৫ পয়সা।

ডলারের দর বাড়লেও বিপরীত চিত্র দেখা গেছে বেশিরভাগ বিদেশি মুদ্রার ক্ষেত্রে। কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় ইউরো, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার এবং জাপানি ইয়েনের দাম নিম্নমুখী। আজকের লেনদেনে ইউরোর ক্রয়মূল্য ১৪০ টাকা ১৪ পয়সা ও বিক্রয়মূল্য ১৪০ টাকা ২৯ পয়সা।

পাউন্ডের ক্রয়মূল্য ১৬৩ টাকা ০১ পয়সা ও বিক্রয়মূল্য ১৬৩ টাকা ২৪ পয়সা। এছাড়া ইউয়ান ১৮.৩৪–১৮.৩৬ টাকা, ইয়েন ০.৭৭ টাকা, অস্ট্রেলীয় ডলার ৮৬.৬৪–৮৬.৭৯ টাকা এবং সিঙ্গাপুরি ডলার ৯৬.১৮–৯৬.২৯ টাকায় কেনাবেচা হচ্ছে। তবে বাজারে ভারতীয় রুপির দর অপরিবর্তিত থেকে ক্রয় ও বিক্রয়মূল্য উভয়ই ১ টাকা ২৮ পয়সায় স্থির রয়েছে।

এদিকে ব্যাংকিং চ্যানেলে নির্ধারিত এই দরের তুলনায় খোলাবাজারে বৈদেশিক মুদ্রা আরও কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। 

/এএ

Logo