×
Logo

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রী

টিসিবির কার্যক্রম ডিজিটালে রূপান্তরের ফলে বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম

টিসিবির কার্যক্রম ডিজিটালে রূপান্তরের ফলে বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম ডিজিটালে রূপান্তরের ফলে বছরে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে; আগামী পাঁচ বছরের মধ্যে ভর্তুকি শুণ্যের কোটায় নিয়ে আসতে চায় সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে টিসিবি অডিটোরিয়ামে মোবাইল অ্যাপ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবির উপকারভোগীর সংখ্যা ১ কোটিতে নিতে চায় সরকার। বর্তমানে ৭৯ লাখ মানুষ সেবা পাচ্ছেন। এছাড়া কারও কার্ড হারিয়ে গেলেও সেবা থেকে বঞ্চিত হবেন না বলেও জানান তিনি। 

ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আয়ের পর্যাপ্ত সুযোগের অভাব রয়েছে। সব আবেদনকারীই ডিলার পদে নিয়োগ পাবেন না। যারা পাচ্ছেন না তাদের হতাশা থাকলেও নিয়োগ দেওয়ার বাস্তবতা এখন নেই। 

/এএন

Logo