×
Logo

অর্থনীতি

সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়িয়েছে সাড়ে ১১ লাখ কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়িয়েছে সাড়ে ১১ লাখ কোটি টাকা

প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকা। ২৪-২৫ অর্থবছরের তুলনায় যা প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত অর্থবছরে ব্যাংকব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও সঞ্চয়পত্র থেকে সরকার ঋণ করেছে ১ লাখ ৩১ হাজার ৯০৪ কোটি টাকা। যেখানে সরকারের অভ্যন্তরীণ ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৯০৪ কোটি টাকা বেশি ঋণ নেয় সরকার।

গেল অর্থবছরে শুধু ব্যাংকব্যবস্থা থেকে সরকার ঋণ নিয়েছে ১ লাখ ৩১ হাজার ৭১৩ কোটি টাকা। যা আগের অর্থবছরে ছিল ৭৭ হাজার ১০৮ কোটি টাকা।

অন্যদিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাত থেকে গত অর্থবছরে সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ ছিল ১৯২ কোটি টাকা। আগের অর্থবছরে এই খাত থেকে সরকার নিট ঋণ নিয়েছিল ৪২ হাজার ২৫৯ কোটি টাকা।

/এমএইচআর

 

Logo