×
Logo

অর্থনীতি

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার

দেশীয় টেক্সটাইল শিল্পকে সুরক্ষা বন্ডের আওতায় সুতা আমদানি সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর পরিবর্তে রফতানিকারকদের ব্যাংক গ্যারান্টি দিয়ে সুতা খালাস করতে হবে।

এদিকে, এ সিদ্ধান্তকে সময়োপযোগী আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এজন্যে সরকার ও এনবিআরকে ধন্যবাদও জানানো হয়েছে। 

বিটিএমএ জানায়, বন্ড সুবিধার কারণে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য ১০ থেকে ৩০ কাউন্ট কটন সুতার চাহিদা ও দেশীয় মিলগুলোর সক্ষমতার ব্যবহার বাধাগ্রস্ত হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে স্থানীয় সুতার চাহিদা বৃদ্ধি পাবে, বন্ধ ও আংশিক বন্ধ মিলগুলো পুনরায় সচল হবে। বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ পুনরুদ্ধারের সুযোগ বাড়বে। ব্যাংক ব্যবস্থায় বিদ্যমান খেলাপি ঋণ কমবে। 

বিটিএমএ বলছে, দেশে উৎপাদিত সুতা ব্যবহারে তৈরি পোশাক শিল্পের স্থানীয় মূল্য সংযোজন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সুতা আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস হবে। বন্ড সুবিধায় আমদানিকৃত সুতা স্থানীয় বাজারে অবৈধভাবে বিক্রি বা অপসারণের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমবে।  সাত বিলিয়ন ডলার এক্সপোর্ট প্রসীডস প্রত্যাবিাসিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিটিএমএ। বলছে, এ ব্যবস্থা কার্যকর হলে এক্সপোর্ট প্রসীড দেশে আনার বাধ্যবাধকতা তৈরি হবে। 

/এসআর 

 

Logo