×
Logo

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়া শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়া শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন শাখা ঘুরে বিষয়টির তদারকিও করছেন। তিনি জানান, নগদ অর্থের সংকট নেই। সবাই প্রয়োজনীয় সেবা পাবেন। 

এদিকে, একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দিতে, সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাখা ব্যবস্থাপকরা বলছেন, আমানত উত্তোলনের আবেদন, প্রত্যাশার চেয়ে কম হওয়া, নতুন ব্যাংকের প্রতি গ্রাহক আস্থার ইঙ্গিত দিচ্ছে। 

সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক' ১ সেপ্টেম্বর থেকে হিসাবধারীদের মূল আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করে। ইতোমধ্যে বিভিন্ন শাখায় জমা পড়েছে ৭৪ হাজার ২২১টি আবেদন। যেখানে ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আর্জি জানানো হয়। 

এককালীন পুরো অর্থ উত্তোলনের আবেদন করেছেন ২৪ হাজার ৪২৮ জন। যেখানে অর্থের পরিমাণ এক হাজার ৩৮৮ কোটি টাকা। 

/এসআর 

Logo