ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে ট্রাকে পণ্য ওঠানামা ও খালাসের কাজ স্বাভাবিক রয়েছে।
ব্যবসায়ীরা জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকার, ট্রাক প্রতি মালামাল পরিবহনের ওজন নির্ধারণ করে দেওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের দাবি, পশ্চিমবঙ্গের সবকটি স্থলবন্দরে যে নিয়মে পণ্য পরিবহন হচ্ছে হিলি বন্দরেও সেই একই নিয়ম কার্যকর করতে হবে। তাদের এই দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।
এদিকে, আমদানি রফতানি বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সীমান্তের ওপারে আটকা পড়েছে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক। মালামাল নষ্ট হয়ে ক্ষতির আশঙ্কা করছেন তারা।
/এসআর