মানিলন্ডারিং প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থার সমন্বয় বাড়ানোর উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম
মানিলন্ডারিং প্রতিরোধে ব্যাংক, কাস্টমস, এনবিআর, সিআইডি ও দুদকসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউর)। সোমবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
এর আগে রোববার এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ব্যাংক, এনবিআর, কাস্টমস, সিআইডি, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এতে অংশীজনদের নিয়ে আন্তঃসংস্থা স্টিয়ারিং কমিটি গঠন করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, মানিলন্ডারিং প্রতিরোধ, ঝুঁকি শনাক্তকরণ, আন্তঃসংস্থা সমন্বয় বৃদ্ধি, তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালী করা এবং তদন্তে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে বিএফআইইউর।
/এসআর