জ্বালানি তেলের দাম ঘোষণা: সেপ্টেম্বরেও অপরিবর্তিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম
দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য দর অপরিবর্তিত রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। এর ফলে এই মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে।
অর্থাৎ বর্তমানে বিক্রি হওয়া লিটারপ্রতি ১১৫ টাকায় ডিজেল, ১৩৫ টাকায় কেরোসিন, ১৪৫ টাকায় অকটেন এবং ১৪০ টাকায় পেট্রল মিলবে সেপ্টেম্বর মাসেও।
সোমবার (৩১ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম সমন্বয়ের বিষয়টি জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে এর প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো।
/এমএন