স্বর্ণের দাম আরও কমল, ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম
দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৪৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় এই দাম কমানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকায় আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকায়।
স্বর্ণের পাশাপাশি দাম কমেছে রূপারও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।
/এমএইচআর