খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম
খেলাপি ঋণ আদায়ে ১০ হাজারের বেশি মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংকে। এছাড়া, খেলাপি আদায়ে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি এক্সিট পলিসি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার আলোকেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গভর্নরের সাথে অগ্রগতি পর্যালোচনা বৈঠকে ব্যাংক রেজ্যুলেশন বিভাগ এ তথ্য জানায়।
এদিকে, একীভূত হওয়া ৫ ব্যাংকে আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারে জড়িতদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিচালিত ফরেন্সিক অডিট চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া, একীভুতকরণ প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হয় বৈঠকে।
এরই মধ্যে ৫ ব্যাংকের প্রায় ১৬ হাজার কর্তকর্তার দায়িত্ব ও সাংগঠনিক কাঠামোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। আমানতকারীররা যেন ৫ ব্যাংকের যে কোন শাখায় লেনদেন করতে পারে এ জন্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে খেলাপি আদায় এবং পরিচালন ব্যয় কমিয়ে এটিকে একটি শক্তিশালী ব্যাংকের পরিণত করা সম্ভব হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের।
/এএন