প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা
পে স্কেল বাস্তবায়নে শেষ সময়ের কাজ চলছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম
সরকারি চাকরিজীবিদের পে স্কেল বাস্তবায়নে শেষ সময়ের কাজ চলছে। যাচাইবাছাই শেষ হলেই আসবে ঘোষণা— এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জ্বালানি সংকট নিয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, জ্বালানি সংকট সুরাহায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার তিন মাসের জ্বালানি মজুদ নিশ্চিত করবে। আগামী শীতে কমে আসবে লোডশেডিং।
তিনি জানান, ২০২৯ সালের মধ্যে জ্বালানি খাতে টেকশই অবস্থা তৈরি হবে। ওই সময়ে নবায়নযোগ্য উৎস থেকে ন্যূনতম ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নিশ্চিত করার লক্ষ্য ঠিক করেছে সরকার। মানুষকে স্বস্তি দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ কার্যকর করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকার লাগামহীন ঋণ নেয়। তবে ব্যবহার টেকশই ছিল না।
/এমএন