×
Logo

অর্থনীতি

১৮ দিনে প্রবাসী আয় এলো ২৪ হাজার ১৯৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম

১৮ দিনে প্রবাসী আয় এলো ২৪ হাজার ১৯৪ কোটি টাকা

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ২৪ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) প্রবাসী আয় এসেছে ৯৮৪ কোটি টাকা। আর গত বছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩১ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৪৮২ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩৯৮ কোটি ডলার।

/এমএইচআর

Logo