×
Logo

অর্থনীতি

বন্ধের প্রক্রিয়ায় থাকা ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

বন্ধের প্রক্রিয়ায় থাকা ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ

বন্ধের প্রক্রিয়ার অংশ হিসেবে চার আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের চূড়ান্ত ধাপ হিসেবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে, এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙ্গে এই প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো– ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

চার প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সবাই কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্যায়ের কর্মকর্তা। মোঃ আলাউদ্দিনকে আভিভা ফাইন্যান্স, সাদেকুর রহমানকে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আতাউর রহমানকে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং মোহাম্মদ ইকবাল হোসেনকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর প্রশাসক করা হয়েছে।

অবসায়নের প্রক্রিয়ায় থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসেও প্রশাসক দেওয়া হবে। তবে প্রতিষ্ঠানটিতে আদালত কর্তৃক নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদ থাকায় তা বাতিল চেয়ে আদালতে আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক। আদালতের আদেশের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম 

Logo