×
Logo

অর্থনীতি

গভর্নর

ব্যাংকঋণের ৩৬ শতাংশই খেলাপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম

ব্যাংকঋণের ৩৬ শতাংশই খেলাপি

ব্যাংকের দেয়া মোট ঋণের ৩৬ ভাগই খেলাপি, যা এই খাতের জন্য অশনি সংকেত। এই সংকট কমাতে ১৮ মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর কোড নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, বিগত সরকারের অনিয়মের কারণে ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছেন। তাই ব্যাংকিং খাত স্বাভাবিক করতে কঠোর হবার বিকল্প নেই। এ জন্য প্রথম ৬ মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে এক্সিটের সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, বাকি ১ বছরে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন ও অর্থ ঋণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। আইন দুটি আগামী সংসদ অধিবেশনেই পাস হতে পারে।

মোস্তাকুর রহমান জানান, বেসরকারি খাতে ঋণ বাড়াতে সেপ্টেম্বর থেকে ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ চালু হবে।

এসময় জুলাই যোদ্ধাদের সহায়তায় প্রতিটি উপজেলায় ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে বলেও অবহিত করেন গভর্নর।

/এমএইচআর

Logo