গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ
বেনাপোল (যশোর) করেসপনডেন্ট
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) সরকারি ছুটি ঘোষিত হওয়ায় বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ আছে। তবে দুই দেশের ইমিগ্রেশন পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি হচ্ছে না। কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।
বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে বুধবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। ভারতে রফতানি হয় ৫০ থেকে ১২০ ট্রাক পণ্য।
আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন প্রায় ৪০ কোটি টাকা সরকারের রাজস্ব আয় হয় বলেও জানান তিনি।
/এসআর