×
Logo

অর্থনীতি

৭০ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫৯৮

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

৭০ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫৯৮

১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য দাঁড়িয়েছে ১৫৯৮ টাকা।

রোববার (২ আগস্ট) বিইআরসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

/এমএন

Logo