×
Logo

অর্থনীতি

সপ্তাহে ডলার ৫ পয়সা বাড়লেও স্থিতিশীল অন্যান্য বিদেশি মুদ্রার দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৪ এএম

সপ্তাহে ডলার ৫ পয়সা বাড়লেও স্থিতিশীল অন্যান্য বিদেশি মুদ্রার দাম
সপ্তাহে মার্কিন ডলারের দর ৫ পয়সা বাড়লেও মোটামুটি আপরিবর্তিত ছিল অন্যান্য বিদেশি মুদ্রার দাম। এনসিসি ব্যাংকের তথ্যমতে সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলার বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয়েছে ১২৩ টাকা ৯৫ পয়সা দরে।
 
দেশের বাজারে, সোমবার পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৬৭ টাকা ১৮ পয়সা। বুধবার সর্বনিম্ন দর ছিলো ১৬৬ টাকা ৪৮ পয়সা। বৃহস্পতিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৪৩ টাকা ৩৮ পয়সা ও এর সর্বনিম্ন দর ছিলো ১৪২ টাকা ২৭ পয়সা। পার্থক্য নেই অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়মূল্য।

বৃহস্পতিবার এর সর্বোচ্চ দর ছিল ৮৬ টাকা ৭৫ পয়সা। ৮৬ টাকা ১৩ পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর ৩০ টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। 

বৃহস্পতিবার সর্বোচ্চ ৯৬ টাকা ৬১ পয়সায় লেনদেন চলছে সিঙ্গাপুর ডলার। রবিবার সর্বনিম্ন ৯৬ টাকা ৩২ পয়সা। সামান্য বেড়েছে সৌদি রিয়ালের দর। বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৩ টাকা ১ পয়সায় লেনদেন হয়েছে মুদ্রাটি। পরিবর্তন ছিল না কানাডিয়ান ডলারে। সোমবার সর্বোচ্চ লেনদেন হয় ৮৮ টাকা ৩৭ পয়সা। বুধবার সর্বনিম্ন লেনদেন হয় ৮৭ টাকা ৭৮ পয়সা দরে।

ভারতীয় রুপির জন্য সপ্তাহে সর্বোচ্চ গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ২৯ পয়সা।

/এসআর 

Logo