×
Logo

অর্থনীতি

২৮ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ২৩৮ কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৩৩ পিএম

২৮ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ২৩৮ কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩২ হাজার ২৩৮ কোটি ৩০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) প্রবাসী আয় এসেছে ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় এক হাজার ১৯৩ কোটি ১০ লাখ টাকা।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

/এমএইচআর

Logo