×
Logo

অর্থনীতি

দুদিন বন্ধের পর স্বাভাবিক হলো বেনাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম

দুদিন বন্ধের পর স্বাভাবিক হলো বেনাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম

দুদিন বন্ধের পর স্বাভাবিক হয়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। গেটপাস ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হওয়ায় গতকাল রোববার (২৬ জুলাই) বিকেলে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে।

জানা যায়, কাস্টম্‌সের নতুন নির্দেশনা নিয়ে আপত্তি জানিয়ে গেটপাস ইস্যু বন্ধ রাখে স্টাফ অ্যাসোসিয়েশন। এতে বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। যার বড় অংশে ছিল, দেশের শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল।

গেল ৬ মাসে অন্তত ১৩০ টি অনিয়মের মাধ্যমে, বিপুল পরিমাণ রাজস্ব ফাকির অভিযোগে কাস্টমস কর্তৃপক্ষ ৪৬ জনকে অভিযুক্ত করে তিনটি মামলা দায়ের করে। এরপরই গেটপাস ইস্যু ও দায়বদ্ধতা নিয়ে জটিলতা তৈরি হয়। 

এদিকে, রোববার বিকেল থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন গেটপাস ইস্যু শুরু করে। এরপর উভয় দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল পুনরায় চালু হয়।

/এসআর 

Logo