×
Logo

অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছরে সরকারের রফতানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

২০২৬-২৭ অর্থবছরে সরকারের রফতানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার; যেখানে পণ্যে ৫৫.২ বিলিয়ন ডলার ও সেবা খাতে ৮.২ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে আগামী অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।  

বাণিজ্যমন্ত্রী জানান, গত ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৬৩.৫ বিলিয়ন ডলার। বিপরীতে, রফতানি থেকে মোট আয় হয়েছে প্রায় ৪৭ বিলিয়ন ডলার। বিগত অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি হওয়ায় এবার কাঙ্ক্ষিত ফলাফল আসবে বলেও আশা করেন তিনি। 

তিনি বলেন, এবছর উত্তর কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) ৪ থেকে ৫ টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে। এছাড়া রফতানির বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে বলেও জানান বানিজ্যমন্ত্রী।

/এএন

Logo