২০২৫-২৬ অর্থ বছর
লক্ষ্যমাত্রার চেয়ে ৯২ হাজার ৬শ' ১০ কোটি কম রাজস্ব আদায় এনবিআরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
রাজস্ব আদায়ে বড় আকারের ঘাটতি দেখা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে মোট রাজস্ব আদায় হয়েছে ৪ লাখ ১০ হাজার ৩শ' ৯০ কোটি টাকা। যা সংশোধিত লক্ষ্যমাত্রার ৮১ দশমিক ৬ শতাংশ। লক্ষ্যমাত্রার তুলনায় ৯২ হাজার ৬১০ কোটি টাকা অর্জনে পিছিয়ে এনবিআর।
২০২৫-২৬ অর্থবছরের শেষ মাসে, রাজস্ব আদায় হয়েছে ৪৯ হাজার ৭শ' ৫৭ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা পিছিয়ে থাকলেও আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে ১০ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
আমদানি ও রফতানি পর্যায়ে, ১ লাখ ১১ হাজার ৬শ' ২৩ কোটি, আয়কর ও ভ্রমণখাতে ১ লাখ ৪২ হাজার ৬শ' ৯৮ কোটি আর ভ্যাট থেকে সব থেকে বেশি আয় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৯ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবছরের তুলনায়, গেল অর্থবছরে, এনবিআর রাজস্ব আদায় বেড়েছে ১১ শতাংশ। এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
/এএন