×
Logo

অর্থনীতি

ই-রিটার্ন সুবিধা চালু; জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

ই-রিটার্ন সুবিধা চালু; জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা

করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (২২ জুলাই) থেকে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে। একই সঙ্গে চলতি করবর্ষ থেকে ব্যক্তি শ্রেণির করদাতারা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রণোদনা পাবেন। ডিসেম্বরের পর দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর দিতে হবে। 

২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালু হয়। বিদায়ী করবর্ষে ৪৭ লাখ ই-রিটার্ন দাখিল হয়েছে। 

এনবিআর জানায়, করদাতারা এখন ঘরে বসেই রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।

এনবিআর ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর আরও জানায়, ব্যাংক ট্রান্সফার, ডেবিট-ক্রেডিট কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। নির্ভুল রিটার্ন জমা দিলে তাৎক্ষণিক প্রাপ্তিস্বীকারপত্র ও সনদ সংগ্রহ করা যাবে। 

/এএন

Logo