×
Logo

অর্থনীতি

ডলারের দর ঊর্ধ্বমুখী, কমেছে অন্যান্য বিদেশি মুদ্রার দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:২০ এএম

ডলারের দর ঊর্ধ্বমুখী, কমেছে অন্যান্য বিদেশি মুদ্রার দাম

এই সপ্তাহে মার্কিন ডলারের দর বাড়লেও অন্যান্য বিদেশি মুদ্রার দাম কমেছে। এনসিসি ব্যাংকের তথ্যমতে সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলার ৪৫ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ১২৩ টাকা ৭৫ পয়সা দরে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয় ১৬৯ টাকা ১৬ পয়সা। রোববার সর্বনিম্ন দর ছিলো ১৬৬ টাকা ৯৭ পয়সা। বুধবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৪৩ টাকা ৩১ পয়সায়। সর্বনিম্ন দর ছিলো ১৪২ টাকা ৩৯ পয়সা।

কমেছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়মূল্য। রোববার সর্ব্বোচ্চ দর ছিল ৮৬ টাকা ৬৫ পয়সা। ৮৫ টাকা ৭৩ পয়সা সর্ব্বনিম্ন ছিল মুদ্রাটি। আর ৩০ টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। 

বুধবার সর্ব্বোচ্চ ৯৬ টাকা ৫৪ পয়সায় লেনদেন চলছে সিঙ্গাপুর ডলার। বৃহস্পতিবার সর্বনিম্ন ৯৬ টাকা ১২ পয়সা। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। সর্ব্বোচ্চ ৩২ টাকার মধ্যই লেনদেন হয়েছে মুদ্রাটি। পরিবর্তন ছিল কানাডিয়ান ডলার। ১ টাকার মতো কমে সোমবার সর্বোচ্চ লেনদেন হয় ৮৮ টাকা ১০ পয়সা। 

রোববার সর্বনিম্ন লেনদেন হয় ৮৭ টাকা ৩৯ পয়সা দরে।  ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৩০ পয়সা।

/এসআর 

Logo