×
Logo

আন্তর্জাতিক

এপস্টিন কেলেঙ্কারি: বিল গেটসের ফাউন্ডেশনে অনুদান দেবেন না বাফেট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম

এপস্টিন কেলেঙ্কারি: বিল গেটসের ফাউন্ডেশনে অনুদান দেবেন না বাফেট

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের দাতব্য সংস্থায় আর অনুদান দেবেন না বিশ্বখ্যাত ধনকুবের ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। সম্প্রতি বিল গেটসের সঙ্গে যৌন অপরাধী জেফরি এপস্টিনের সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। এর জেরে ওয়ারেন বাফেট এ সিদ্ধান্ত নিয়েছেন।

২০০৬ সালে ওয়ারেন বাফেট অঙ্গীকার করেছিলেন, নিজের মালিকানাধীন বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ার তার জীবদ্দশায় প্রতিবছর তৎকালীন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে দান করবেন। তবে মঙ্গলবার তিনি যে কয়টি প্রতিষ্ঠানের জন্য কয়েকশ কোটি ডলার মূল্যের শেয়ার দানের ঘোষণা দেন, সেখানে গেটস ফাউন্ডেশনের নাম নেই। এর পরিবর্তে ওই শেয়ার ওয়ারেন বাফেট পরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট চারটি ফাউন্ডেশনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

৯৫ বছর বয়সী ওয়ারেন বাফেট জানিয়েছেন, আগামী ৮ বছরের মধ্যে তার হাতে থাকা বার্কশায়ার হ্যাথাওয়ের বাকি সব শেয়ারও দান করে দেবেন। গত ২০ বছরে বাফেট গেটস ফাউন্ডেশনকে ৪ হাজার ৭০০ কোটি ডলার অনুদান দিয়েছেন তিনি।

/এমএন

Logo