×
Logo

জাতীয়

পুরনো মালিকদের হাতে ফিরলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

পুরনো মালিকদের হাতে ফিরলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংককে পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিলো বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া পাঁচজন স্বতন্ত্র পরিচালক পর্ষদে বহাল থাকবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় আগের উদ্যোক্তাদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল, সেসব ব্যাংকের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এ ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন। তাই তাদের হাতেই ফিরিয়ে দেওয়া হয়েছে।

১৪ জন উদ্যোক্তা পরিচালক হলেন— বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, এনায়েত উল্লা, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের পক্ষে প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কে ওয়াই স্টিল মিলের পক্ষে প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

/এসআইএন

Logo