দেশের বাজারে টানা দুই দফা কমার পর স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
/এমএন