×
Logo

অর্থনীতি

জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম

জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

চলতি বছরের মে মাসের তুলনায় গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে কমে দাঁড়িয়েছে  ৯ দশমিক ১৬ শতাংশে। যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই কমে এসেছে মূল্যস্ফীতি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত— উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। জুন মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ৭১ শতাংশ থেকে সামান্য কমে জুনে ৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে।

/এমএন

Logo