×
Logo

অর্থনীতি

ছুটির দিনে রাজধানীর বাজারের অবস্থা কেমন?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০১:১০ পিএম

ছুটির দিনে রাজধানীর বাজারের অবস্থা কেমন?

রাজধানীর সবজির বাজারে এখন মিশ্র প্রতিক্রিয়া। তাল বেগুনের কেজি ১শ' টাকা। পটল, পেপে, ঢেড়সের দাম কিছুটা কমেছে; বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে। তবে শসা, বরবটি, করোলা, টমেটো, বাধাকপি, ফুলকপির দাম গত সপ্তাহের তুলনায় বেশি। 

প্রচন্ড গরমে কমেছে ডিম খাওয়ার প্রবণতা। যার প্রভাবে প্রতি ডজন সাদা ডিম একটু কমে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন ১২০ টাকা। 

সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ টাকা দরে। দেশী মুরগির দাম কমতির দিকে। প্রতি কেজির দাম হাকা হচ্ছে ৬৭০ থেকে ৬৮০ টাকা। সোনালী জাতের দামও কমেছে কেজিতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা।

ইলিশ আহরণের মৌসুমে স্টোরেজের মাছে বাজার সয়লাব। তাজা মাছ যা মিলছে তার দাম বেশ চড়া। আর বড় ইলিশের তো দেখা মেলাই ভার। যোগানের অভাবে বেড়েছে রুই-কাতলের দামও।

বিক্রেতারা বলছেন নদীতে মাছের বিচরণ কমেছে, তার ওপর অনেক ব্যবসায়ী কোল্ডস্টোরেজে মাছ জমা করছে পরে বেশি দামে বিক্রি করতে। মাছের আমদানি শুল্ক বৃদ্ধির প্রভাবও পড়েছে।

/এমএন

Logo