×
Logo

অর্থনীতি

মাছের বাজার চড়া, সবজিতে কিছুটা স্বস্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:২১ এএম

মাছের বাজার চড়া, সবজিতে কিছুটা স্বস্তি

প্রস্তাবিত বাজেটে মাছ আমদানির ওপর শুল্কহার ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়েছে মাছের যোগানে, বাড়ছে দাম। 

এটিসহ নানা কারণে রাজধানীতে মাছের বাজারে অস্বস্তি কাটছে না। আজ শুক্রবার (১৯ জুন) ছুটির দিনে বেশিরভাগ চাষের মাছ বিক্রি হচ্ছে ৪শ' থেকে ৭শ' টাকা কেজিতে। পাবদা, রুই আর ছোট মাছের কেজি হাকা হচ্ছে ৫০০ টাকা। বাজারে বড় আকারের ইলিশের দেখা মিললেও দাম বেশ চড়া। এছাড়া, ভারতীয় মাছের দাম তো ঊর্ধ্বমুখীই।

দোকানদারদের দাবি, দেড় সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০০ টাকা। 

এদিকে, সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ৬০-৭০ টকায় মিলছে বেগুন, করলা, ঢেড়স, চিচিংগা, লাউ, পটল। পেপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। কাঁচামরিচের কেজি ১২০ টাকা। 

আগাম জাতের বাঁধাকপি ও ফুলকপি আসতে শুরু করেছে। প্রতি পিস বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। 

/এমএন

Logo