×
Logo

অর্থনীতি

ইসলামী ব্যাংকে অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন এবিবি, চান দ্রুত সমাধান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:০৫ পিএম

ইসলামী ব্যাংকে অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন এবিবি, চান দ্রুত সমাধান

ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা। ব্যাংকিং খাতের জন্য বিষয়টির দ্রুত নিষ্পত্তি চান তারা।

ব্যাংকার্স সভা শেষে বুধবার (১০ জুন) সাংবাদিকদেরকে এ কথা বলেন ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় নির্ধারিত ইস্যুর বাইরে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা হয়।

ব্যাংক নির্বাহীরা জানান, ইসলামী ব্যাংকের সমস্যা পুরো ব্যাংক খাতের ওপরে পড়ছে। বৈঠকে ব্যাংকিং খাতের সুশাসন, সিআইবিতে খেলাপি ঋণের সঠিক তথ্য প্রদান এবং ৬০ কোটি টাকার প্রণোদনা তহবিলের ব্যবহার নিয়েও আলোচনা হয়।

পরে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে নিয়ে বাংলা-কিউআর কোডের প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন গভর্নর।

/এমএন

Logo