×
Logo

অর্থনীতি

তথ্যমন্ত্রী

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার

ব্যাংক খাতে সুশাসন ফেরাতে সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (৭ জুন) অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আয়োজনে 'ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা' বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, 'গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। ভালো মানের আয়না সঠিক প্রতিবিম্ব তৈরী করে। তেমননি গণমাধ্যমেও স্বচ্ছ চিত্র উঠে আসা প্রয়োজন।'

তিনি বলেন, 'রাষ্ট্র যদি কোন ধরণের তথ্য বিকৃতি বা ম্যানুপুলেশনের সাথে জড়িত থাকে তাহলে বাস্তব চিত্র পরিবর্তন সহজ হয়ে যায়। তাই, তথ্য প্রকাশের আগে এর পেছনে কারও পৃষ্ঠপোষকতা আছে কিনা তা খতিয়ে দেখা জরুরী। রাষ্ট্র যদি সমাজে সুশাসন তৈরি করতে না পারে ব্যাংক খাতেও স্বস্তি ফিরবে না। সুশাসন ফেরাতে গণমাধ্যমকেও ভুমিকা রাখতে হবে।'

পুঁজির উৎস তৈরি করা দরকার উল্লেখ করে ছোট উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।

/এমএইচআর

Logo