×
Logo

অর্থনীতি

বিডা চেয়ারম্যান

বন্ধ থাকা সরকারি কারখানা অংশীদারিত্বের ভিত্তিতে সচল করতে চায় সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

বন্ধ থাকা সরকারি কারখানা অংশীদারিত্বের ভিত্তিতে সচল করতে চায় সরকার

বন্ধ থাকা সরকারি কারখানা সচল করতে চায় সরকার। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পুনরুজ্জীবিত হবে এসব শিল্প, এমন তথ্য জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আঙ্কটাডের ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লেমেনশন রিপোর্ট ফর বাংলাদেশ শীর্ষক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, অনিশ্চয়তা কাটিয়ে দেশ ইতিবাচক ধারায় ফিরলেও বিদেশি বিনিয়োগে তেমন সাড়া মেলেনি। দেশে বিনিয়োগ বাড়াতে 'গিয়ার শিফট' করা প্রয়োজন।

এদিকে, আঙ্কটাড ও বিডার যৌথ পর্যালোচনা বলছে, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ধারা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০১৯ সালে বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার থাকলেও বৈশ্বিক অস্থিতিশীলতায় ২০২৪ সালে তা কমে ১ দশমিক ২৬ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে ২০২৫ সালে বিনিয়োগের চিত্র আবারও ইতিবাচক মোড় নেয়। ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাথাপিছু বিনিয়োগের হারে বাংলাদেশ পিছিয়ে আছে। 

/এমএন

Logo