কমেছে তৈরি পোশাক রফতানি, নেপথ্যে মার্কিন শুল্ক চাপ এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম
মার্কিন শুল্ক চাপ এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে কমছে তৈরি পোশাকের রফতানি। জ্বালানি সংকটে আরও বেড়েছে উদ্বেগ। বৈশ্বিক রফতানি বাজারে অস্থিরতার ধাক্কা সামলাতে জ্বালানী সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে চান বস্ত্র খাতের উদ্যোক্তারা।
শনিবার (১১ এপ্রিল) সকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) গুলশান কার্যালয়ে সংগঠনটির নেতারা জানান, বর্তমান অবস্থায় জ্বালানী সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার না বাড়ানো গেলে উৎপাদন ধরে রাখা কঠিন হবে।
এ সময় আরও জানানো হয়, আসছে ডিসেম্বরে ১৬ থেকে ১৯ তারিখ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনের টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনীর আয়োজন করবে বিটিএমএ।
দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে সেখানে তুলে ধরা হবে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতিসহ পোশাক শিল্পের উপযোগী নতুন প্রযুক্তিপণ্য। এজন্য চীনের সাংহাই টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করে বিটিএমএ।
/এমএইচআর