সপ্তাহজুড়ে মুদ্রা বিনিময়
স্থিতিশীল মার্কিন ডলার, কমেছে বেশিরভাগ মুদ্রার দর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম
ঈদের ছুটির কারনে গেল সপ্তাহে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ছিল মাত্র দু"দিন। এই সময়ে মার্কিন ডলার মোটামুটি স্থিতিশীল থাকলেও অন্যান্য বিদেশি মুদ্রার দাম কমেছে।
এনসিসি ব্যাংকের তথ্যমতে সপ্তাহের রবি এবং সোমবার মার্কিন ডলার লেনদেন হয়েছে ১২৩ টাকা ২০ পয়সা। পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ ১৬৫ টাকা। সর্বনিম্ন দর ছিলো ১৬৪ টাকা ৬২ পয়সা।
ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৪২ টাকা ৪৭ পয়সা। সর্বনিম্ন দর ছিলো ১৪২ টাকা ০৬ পয়সা। কমেছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়মূল্য। সর্ব্বোচ্চ দর ছিল ৮৬ টাকা ৩৫ পয়সা। ৮৬ টাকা ০২ পয়সা সর্ব্বনিম্ন ছিল মুদ্রাটি। আর ঐ দু'দিনই ৩১ টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে।
এসময় ৯৬ টাকার মধ্যেই লেনদেন চলছে সিঙ্গাপুর ডলার। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। সর্ব্বোচ্চ ৩২ টাকা ৮৪ পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি।
তেমন পরিবর্তন ছিল না কানাডিয়ান ডলার।সর্বোচ্চ লেনদেন হয় ৮৯ টাকা ৮৫ পয়সা দরে। সর্বনিম্ন দর ছিলো বুধবার ৮৯ টাকা ৮৪ পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৩৩ পয়সা।
/এমএইচআর