×
Logo

অর্থনীতি

জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:১০ এএম

জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেয়া হয়েছিল, তা স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (১৮ মার্চ) এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, ১৮ মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক স্মারক নম্বর ২৮.০১.০০০০.০১২.২৩.০০৪.২৫.১৩০৯- এর মাধ্যমে সমন্বয়কৃত জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর মূল্যহারের কার্যকারিতা কমিশন কর্তৃক স্থগিত করা হয়েছে।

এর আগে, মূল্য সমন্বয়ের এক ঘোষণায় বিইআরসি জানিয়েছিল, মার্চ মাসের জন্য অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম এক লাফে ৮১ টাকা ৭৭ পয়সা বাড়ানো হয়েছিল।

/এমএইচআর

Logo