×
Logo

অর্থনীতি

দ্বি-দলীয় নির্বাচন হচ্ছে, আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত: সিপিডি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

দ্বি-দলীয় নির্বাচন হচ্ছে, আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত: সিপিডি

এবারের নির্বাচন দ্বি-দলীয় হতে যাচ্ছে। এ ধরনের নির্বাচনে নাগরিক প্রত্যাশা পূরণের সুযোগ কম। নাগরিক সেবার মান বাড়াতে নির্বাচন আরও অন্তর্ভূক্তিমূলক হওয়া উচিত— এ কথা বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

সবুজ ও টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

গোলাম মোয়াজ্জেম বলেন, অন্তবর্তী সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি রেখে যাচ্ছেন। সংস্কারকে এ সরকার মূল এজেন্ডা হিসেবে নেয়নি। অর্থপাচার বন্ধ করা গেলেও পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব হয়নি।

সিপিডি বলছে, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে মেগা প্রকল্পের ঘোষণা ইতিবাচক। তবে চলমান প্রকল্প টেনে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জিং। নতুন করে বেসরকারি খাতে কোনো ব্যাংক ও বিদ্যুৎকেন্দ্র না দেয়ারও অনুরোধ করেন সংস্থাটির গবেষণা পরিচালক।

জরিপের তথ্য তুলে ধরে এতে জানানো হয়, ৮১ শতাংশ ভোটার মনে করেন দেশে তাপমাত্রা বাড়ছে এবং বায়ুদূষণও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর জোর দেন বক্তারা।

/এমএন

Logo