×
Logo

ক্যাম্পাস

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. রেজাউল করিম। পরে ক্যাম্পাসে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ সময় উপাচার্য তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জনের কথা তুলে ধরেন।

১৯৯১ সালের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতি বছর ২৫ নভেম্বর ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করা হয়।

/এএম

Logo