পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলে এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, হলের একটি সিট নিয়ন্ত্রণের চেষ্টা করে পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন গ্রুপ। সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের গ্রুপও সিট নিজেদের নিয়ন্ত্রণে নিতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে; একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পরে, মুজাহিদ গ্রুপের কয়েকজন গেস্টরুমে আশ্রয় নিলে, বাহির থেকে দরজা ভাঙার চেষ্টা করে তরিকুল গ্রুপের লোকজন। এসময় জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতিসহ দুজন আহত হয়।
/এএন