প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছ লাগালেন ছাত্রদল নেতা আবু জাফর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে ৬২ টি আলাদা ধরনের গাছের চারা রোপন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে পরিবেশবান্ধব এই কর্মসূচি পালন করেন ছাত্রদলের এই নেতা।
এ সময় ৬২ রকমের ফল, ফুল ও বনজ গাছের চারা রোপন করেন নেতাকর্মীরা। এদের মধ্যে আমগাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কাঠগোলাপ গাছ, নিমগাছ, বাগানবিলাস গাছ, বাদাম গাছ, রেইনট্রি গাছ, কৃষ্ণচূড়া গাছ, মেহগনি গাছ, রঙ্গন গাছ, নারিকেল গাছসহ অন্যান্য বিভিন্ন জাতের পরিবেশবান্ধব গাছের চারা রয়েছে।
ছাত্রদল সহ সভাপতি এইচ এম আবু জাফর বলেন, প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংঠনিক অভিভাবক তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে আমরা ৬২ রকমের ৬২ টি ফল গাছ, ফুল গাছ, বনজ বৃক্ষ, ঔষুধি গাছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের চারপাশে রোপণ করেছি। আমাদের আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষময় সবুজ রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।সেজন্য ৬২ টি ভিন্ন রকমের গাছ লাগানোর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
/এসআর