ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের একাংশের মানববন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকদের একাংশ। ক্যাম্পাসে যেকোনো ধরনের অগণতান্ত্রিক ও সহিংস তৎপরতা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানি ও দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচারের মতো ঘটনার পর আবারও নতুন করে ককটেল হামলা ও বাসে আগুন দেওয়ার অপচেষ্টা চলছে। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইতোমধ্যেই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
গণতান্ত্রিক মূল্যবোধ ও পরমতসহিষ্ণুতা চর্চার মাধ্যমে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ার আহ্বান জানান তারা।
/এএম