খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধন শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে। অনলাইনে এ নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ১৫ নভেম্বর। ২১ সেপ্টেম্বর ২০১৯ থেকে ৩০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েটরা সমাবর্তনে নিবন্ধনের জন্য যোগ্য বিবেচিত হবেন বলেও জানানো হয়েছে।
নিবন্ধন লিংক: https://convocation.ku.ac.bd
/এসআর