ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ রোববার (১ অক্টোবর)। বিশ্ববিদ্যালয়ের চালু করা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৫৪তম সমাবর্তনের রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ নভেম্বর ও পেমেন্ট প্রক্রিয়া আগামী ২ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের চারটি ধাপে আবেদন করতে হবে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট https://convocation.du.ac.bd ভিজিট করে আবেদন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।
একাডেমিক কাউন্সিলের সুপারিশের আলোকে সিন্ডিকেটের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
/এসআর