রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের যৌন নিপীড়ন, ৩ শিক্ষককে পদানবতি
রংপুর ব্যুরো
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ৩ শিক্ষককে পদানবতি দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ১২৩ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম শওকাত আলী যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদানবতি দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম শওকাত আলী বলেন, এসব শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের পদানবতির সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। গত ৩০ সেপ্টেম্বর এই সিন্ডিকেট অনুষ্ঠিত হয়।
ভিসি জানান, যৌন নিপীড়নসহ যে কোন অন্যায়ের বিরুদ্ধে সব সময় কঠোর থাকবে তার প্রশাসন।
/এসআর