ডাকসুর মেয়াদ শেষ আজ, তফসিল ঘোষণার দাবি ভিপির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের মেয়াদ শেষ হচ্ছে আজ। আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নবাব নওয়াব আলি চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে ডাকসু ও হল সংসদের সমাপনী উপলক্ষ্যে প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সাদিক কায়েম বলেন, বর্তমান ডাকসু দায়িত্ব গ্রহণের পর প্রথমে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষের নেয়ার আহ্বান জানান তিনি।
সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন গেস্টরুম নেই, নির্যাতন নেই, ছিট দখল নেই– এটাই এই সংসদের বড় সফলতা। এখন এই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ। আর যেন গণরুম ও গেস্টরুম কালচার ফিরে না আসে, সে আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে ডাকসু ভিপি বলেন, ডাকসুর টাকার হিসাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত দিতে পারেনি। শিক্ষার্থীদের কল্যাণের টাকা অন্য খাতে ব্যয় করে ফেলার অভিযোগ করেন তিনি।
এর আগে, প্রতিটি হলের উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন হল সংসদের প্রতিনিধিরা।
/এএম