×
Logo

ক্যাম্পাস

নটর ডেম কলেজে ভর্তির ফল প্রকাশ, মৌখিক পরীক্ষায় যা আনতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

নটর ডেম কলেজে ভর্তির ফল প্রকাশ, মৌখিক পরীক্ষায় যা আনতে হবে

দেশের ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) ওয়েবসাইটে প্রকাশ করেছে। কলেজের তথ্য অনুযায়ী আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তীর্ণ পরীক্ষার্থীরা ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নেবে।

এর আগে ১০ সেপ্টেম্বর প্রথম দিনে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের এবং শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। 

নটরডেম কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। মনোনীত প্রার্থীদের তালিকা আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের যা আনতে হবে: 

ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/ মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি ও সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।

/এসআর 



Logo