ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিনকে নিয়োগ প্রদান করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ প্রদান করেন।
উল্লেখ্য, আগামী ০৩ সেপ্টেম্বর থেকে অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) তাঁকে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্র জানিয়েছে।
/এসআর