×
Logo

ক্যাম্পাস

এসএসসি-সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

এসএসসি-সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

যেসব পরীক্ষার্থী তাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল পাননি কিংবা কোনও বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য ফল পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ চালু করেছে শিক্ষা বোর্ড।

ফল পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময়সূচি ও ফি— 

আবেদনের সময়সীমা: ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত।

প্রতি পত্রে ফি: প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারিত হয়েছে।

দ্বিপত্র বিশিষ্ট বিষয়: ইংরেজি বা বাংলার মতো দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

পেমেন্ট গেটওয়ে: বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন করা যাবে না, অনলাইনেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—

পোর্টালে প্রবেশ: প্রথমে ফল পুনর্নিরীক্ষণের অফিসিয়াল ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে।

তথ্য পূরণ: নির্ধারিত স্থানে শিক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রপ-ডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

মোবাইল নম্বর প্রদান: পরবর্তী ধাপে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশ হলে এই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।

বিষয় নির্বাচন: স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণ করতে চায়, সেগুলো টিক চিহ্ন দিয়ে নির্বাচন এবং ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

ফি পরিশোধ: পরবর্তী স্ক্রিনে মোট ফি-এর পরিমাণ প্রদর্শন করবে। বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

আবেদন জমা প্রদান: সফলভাবে ফি পরিশোধের পর পুনরায় আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করা যাবে।

বিষয় পরিবর্তন ও অতিরিক্ত বিষয় যুক্ত করার নিয়ম—

নতুন বিষয় যুক্ত করা: ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পরও যদি কেউ আরও অতিরিক্ত বিষয়ের জন্য আবেদন করতে চায়, তবে একইভাবে পুনরায় আবেদন করা যাবে। সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

বিষয় পরিমার্জন/মুছে ফেলা: ফি পরিশোধের পূর্বে যদি নির্বাচন করা বিষয়ে ভুল থাকে, তবে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে অনাকাঙ্ক্ষিত বিষয় বাদ দেওয়া যাবে এবং নতুন বিষয় নির্বাচন করা যাবে।

একবার ফি জমা হয়ে গেলে আবেদনকৃত বিষয়গুলো আর কোনোভাবেই পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং ফি বাবদ পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না।

/এমএন

Logo