×
Logo

জাতীয়

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীরা চলতি আগস্টের মধ্যেই যোগদান ও পদায়ন চান। এ মাসেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

রোববার (২ আগস্ট) বেলা ১১টার পর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় সংগীত গেয়ে কর্মসূচি শুরু করেন তাঁরা।

মূলত, ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তা না মেনে চলতি মাসের মধ্যে যোগদান ও পদায়নের দাবিতে কর্মসুচি চালিয়ে যাচ্ছেন।

এর আগে,সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা। সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ।

এরপর শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন আন্দোলনরত শিক্ষকরা।

/এমএইচআর

Logo