×
Logo

ক্যাম্পাস

খুবিতে মীর মুগ্ধর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালন

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

খুবিতে মীর মুগ্ধর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনী হয়। অতিথি হিসেবে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। পরে অদম্য বাংলা চত্বরে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেন অতিথিরা।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

বক্তারা বলেন, মীর মুগ্ধ এই দেশের একজন আদর্শ সন্তান। দেশের গণতান্ত্রিক ধারার যে পথচলা সূচিত হয়েছে, তা অর্জনে জীবন উৎসর্গ করেছেন মুগ্ধ।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের এই দিনে রাজধানীর উত্তরার আজিমপুরে উত্তরায় আহত আন্দোলনকারীদের হাতে পানি আর বিস্কুট তুলে দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এদিন নতুন করে গতি পায় গণআন্দোলন।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন থেকে স্মাতক সম্পন্ন করেন মুগ্ধ। পরে মার্স্টাসে ভর্তি হন বাংলাদেশ ইউনির্ভাসিটি প্রফেশনাল (বিউপি) বিশ্ববিদ্যালয়ে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও ছোটবেলা থেকে বড় হয়েছেন রাজধানীর উত্তরায়। 

/এসআইএন

Logo